সংবাদ শিরোনাম ::
পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে ইসি

ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, পূর্ণ প্রস্তুতিতে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের হালনাগাদ তথ্য সংগ্রহের পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় আচরণবিধি সংশোধনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতির বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের রোডম্যাপ বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ভোটকে আরও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পৃথক আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আচরণবিধির খসড়া তৈরি করা হয়েছে। মঙ্গলবার এসব খসড়ার ওপর সংশ্লিষ্টদের মতামত গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে আচরণবিধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির পাশাপাশি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে। কমিশনের লক্ষ্য, স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা।

আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬