সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপিদের বিক্ষোভ সমাবেশ

আরিয়ান ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় কর্মরত দক্ষ ও প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ‘বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত এলএসপি অংশ নেন। পরে তারা র‍্যালি ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তাদের এক দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করলেও তাদের চাকরির কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। তারা দেশের তৃণমূল পর্যায়ে প্রাণিসম্পদ উন্নয়ন, পশুচিকিৎসা সেবা এবং খামারিদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।
বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত এই কর্মীদের অবদান বিবেচনায় নিয়ে দ্রুত ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা সময়ের দাবি।

পাশাপাশি দীর্ঘদিনের পেশাগত অনিশ্চয়তা দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিকে কেন্দ্র করে প্রাণিসম্পদ অধিদপ্তরের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
সমাবেশ থেকে এলএসপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এক দফা দাবি—ইউনিয়নভিত্তিক স্থায়ী নিয়োগ—বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তাদের দাবি, দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ এলএসপি কর্মীদের স্থায়ী কাঠামোর আওতায় এনে যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপিদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬