সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
এছাড়াও সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্যাগস :
সারাদেশ


















