সংবাদ শিরোনাম ::
শেষ ১৫ মিনিটে বদলে গেল ম্যাচের চিত্র, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেন্ডার হাতিয়ে নিতে না পেরে দুর্নীতির অভিযোগ’, দাবি বান্দরবান সিভিল সার্জনের নাসিব নির্বাচন ২০২৬: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন, কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রিয়েল এস্টেট কোম্পানির ডেলিভারি রুম না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল ১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জনগণের আস্থা ফেরাতে পুলিশকে আরও জনবান্ধব করতে হবে : ইয়ারুল ইসলাম চান্দিনা থানার নতুন ওসি মো. নুরুজ্জামান, আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা কামনা।

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সম্ভাব্য ঝড় ও বজ্রবৃষ্টির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়-বৃষ্টির সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছে।

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ১২:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬