সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে সচিবের বৈঠকের অভিযোগে উত্তেজনা, হেনস্তার শিকার সচিব জুলাই স্মরণে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা অনুষ্ঠিত নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে জাতীয় শ্রমিক প্রতিবাদ সমাবেশ প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপিদের বিক্ষোভ সমাবেশ অসহায় শিশুদের মুখে হাসি: ৬০ নং ওয়ার্ডে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার সঙ্গে এনসিপি নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক বিতর্ক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট।

সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল মো. সেলিম মিঞা লিখিত বক্তব্যে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন তারা।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের নিন্দা জানিয়ে শিক্ষা খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি দ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষা খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং একটি আধুনিক, মানবিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ

আপডেট সময় : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬