সংবাদ শিরোনাম ::
অসহায় শিশুদের মুখে হাসি: ৬০ নং ওয়ার্ডে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার সঙ্গে এনসিপি নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক বিতর্ক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ও এস. এম. আবদুল্লাহর স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল ওমরাহ হজে গমনকারী ৬ চিকিৎসক ও কারাতে বিজয়ী এস. এম. গোলাপকে গণস্বাস্থ্য হোমিওর সংবর্ধনা হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায়

দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার সঙ্গে এনসিপি নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক বিতর্ক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

জহির মারুফ
  • আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নম্বর শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল চেয়ারম্যানের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপির বৈঠককে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে সংচাইল প্রভাতী ফিসারিজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের শালঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আহসান রশীদ শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ ও এনসিপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক জনগণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে।

দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, “আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক জনগণ ইতিবাচকভাবে নেবে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতাও অভিযোগ করেন, এ বৈঠককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল চেয়ারম্যান বলেন, “হাসনাত আব্দুল্লাহ এমপি আমাকে ফোন করে এলাকার লোকজন নিয়ে থাকতে বলেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে খোঁজখবর নিতে এসেছিলেন। উন্নয়নসংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর শালঘর ইউনিয়নজুড়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার সঙ্গে এনসিপি নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক বিতর্ক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬