সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
জহির মারুফ, কুমিল্লা
- আপডেট সময় : ০৩:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩৭৮২ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারী-পুরুষসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়।























