সংবাদ শিরোনাম :
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৩৯২৩ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ২০১০–২০১২ সালের Workers’ Profit Participation Fund (WPPF) ও Workers’ Welfare Fund (WWF)-সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত আইনগত পাওনা দ্রুত পরিশোধের দাবিতে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের কার্যকর উদ্যোগ এবং দ্রুত পাওনা নিষ্পত্তির দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, প্রায় ১৬ বছর ধরে তাঁদের আইনগত পাওনা অনিষ্পন্ন রয়েছে। ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে তাঁরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, শ্রমসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থার কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনো কোনো গ্রহণযোগ্য সমাধান পাওয়া যায়নি।

বিটিআরসির চিঠিতে ADR প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ
মানববন্ধনে বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি আনুষ্ঠানিক চিঠি। চিঠিতে ২০১০–২০১২ সালের WPPF ও WWF-সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ করা হয়।
একই সঙ্গে দীর্ঘসূত্রতা এড়াতে আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি অথবা উভয় পক্ষের সম্মতি ও সংশ্লিষ্ট আদালতের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আরবিট্রেশন কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিটিআরসির এমন পরামর্শের পরও গ্রামীণফোন কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা অবিলম্বে আলোচনার সময়সূচি ঘোষণা এবং একটি বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

ইয়াসির আজমান ও পরিচালনা পর্ষদের কাছে জবাবদিহির দাবি
কর্মসূচি থেকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ও পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সাবেক কর্মীদের আইনগত পাওনা নিষ্পত্তি, মানবিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ।
তাঁরা ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের তারিখ ঘোষণা, পাওনার হিসাব যাচাই এবং আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ADR প্রক্রিয়ার সম্ভাবনা যাচাইয়ের দাবি জানান।

ড. মুহাম্মদ ইউনূসের মানবিক হস্তক্ষেপ কামনা
মানববন্ধন থেকে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও মানবিক ও নৈতিক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে দর্শন তিনি তুলে ধরেছেন, সেই বিবেচনায় সাবেক কর্মীদের দীর্ঘদিনের পাওনা নিষ্পত্তিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করছেন তাঁরা।

পাওনার অপেক্ষায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার
ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের এই আন্দোলন ও পাওনা আদায়ের অপেক্ষায় ইতোমধ্যে তাঁদের সাতজন সাবেক সহকর্মী মৃত্যুবরণ করেছেন। অনেকেই জীবদ্দশায় তাঁদের পাওনা নিষ্পত্তি দেখে যেতে পারেননি। তাঁদের পরিবারসহ বহু সাবেক কর্মী আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তারা বলেন, এই পাওনা শুধু অর্থের বিষয় নয়; এর সঙ্গে অনেক পরিবারের চিকিৎসা, সন্তানদের শিক্ষা, জীবনযাপন ও ভবিষ্যৎ নিরাপত্তা জড়িত।

কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০১০–২০১২ সালের ৫ শতাংশ বিলম্বজনিত আইনগত পাওনা দ্রুত নিষ্পত্তি, বিটিআরসির চিঠির পরিপ্রেক্ষিতে গ্রামীণফোনের পদক্ষেপ প্রকাশ, উভয় পক্ষের সম্মতিতে ADR প্রক্রিয়া শুরু, পরিচালনা পর্ষদ ও সিইওর প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের তারিখ ঘোষণা এবং মৃত সহকর্মীদের আইনগত উত্তরাধিকারীদের দাবির যথাযথ বিবেচনা।

আন্দোলনকারীরা জানান, তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। তাঁদের লক্ষ্য দীর্ঘদিনের আইনগত পাওনার ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান। দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন তাঁরা।
কর্মসূচিতে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবুসাদাত মোঃ শোয়েবসহ সাবেক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬