দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩৭৮৩ বার পড়া হয়েছে
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১৫ নং বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম সরকার এ কমিটিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. তাজুল ইসলামকে (ব্রাহ্মণখাড়া)। সদস্য সচিব করা হয়েছে মোঃ আবুল কালাম আজাদ( আশোরা ) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান (নবীয়াবাদ)।
যুগ্ম আহ্বায়করা হলেন- মো. কামাল হোসেন (জাফরাবাদ), মো. আব্দুর রহমান (প্রেমু), মো. সোলায়মান কবির (বাগমারা), মো. আলমগীর হোসেন (বাগমারা), মো. আবুল হাশেম (বরকামতা), আব্দুল্লাহ আল মামুন (বাগুর) ও মো. আব্দুল মালেক (বাগুর)।
সদস্যরা হলেন- মো. আবুল কাশেম কন্ট্রাক্টর (বাগুর), মো. হারুনুর রশিদ চেয়ারম্যান (ব্রাহ্মণখাড়া), মো. মনিরুল হক সরকার (বাগুর), মো. আব্দুর রহমান (জাফরাবাদ), মো. জসিম উদ্দিন (নবীয়াবাদ), এড. মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার (নবীয়াবাদ), মো. আবু ইউসুফ (ব্রাহ্মণখাড়া), মো. ইব্রাহীম খলিল (বাগুর), মো. মোতালেব (বরকামতা), মো. মোতাহার হোসেন (নবীয়াবাদ), মো. আবুল হোসেন (আশরা), মো. নুরে আলম ভূঁইয়া (জাফরাবাদ), সঞ্জয় আচার্য (জাফরাবাদ), এড. ইকবাল হোসেন (প্রেমু), মো. ফারুকুল ইসলাম (আশরা), মো. আমির হোসেন (ব্রাহ্মণখাড়া), মো. আব্দুল হামিদ (বরকামতা), মোহাম্মদ ইয়াসিন (বাগমারা), মো. আব্দুল মবিন (বরকামতা), সুভাষ চন্দ্র দাস (বরকামতা) ও মো. মাইনুল হোসেন (ফাগুন্ডা)।
বরকামতা ইউনিয়নের বিএনপির সাধারন নেতা কর্মীরা বলেন , বর্তমান সদস্য সচিব আবুল কালাম আজাদ তিনি অতিথে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তারমধ্যে তিনি সাবেক সভাপতি ছাত্রদল( দর্শন বিভাগ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা
সাবেক সহ দপ্তর সম্পাদক কুমিল্লা উত্তর জেলা যুবদল। বর্তমান সদস্য সচিব ১৫ নং বরকামতা ইউনিয়ন বিএনপি, আমরা তাকে সদস্য সচিব হিসেবে পেয়ে বিএনপি সহ সাধারণ জনগণ উজ্জীবিত।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে বরকামতা ইউনিয়নে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে গতি আসবে।






















