সংবাদ শিরোনাম :
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল।

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩৭৭৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​

মনির হোসেন,বেনাপোল শার্শা যশোর প্রতিনিধি :- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গণমানুষের প্রিয় নেতা মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বেনাপোল পৌর বিএনপি।

রবিবার ১১ নভেম্বর বিকাল ৪টায় বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটের সামনে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে (নতুন ভবন) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মরহুম নেতার রাজনৈতিক জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম আমৃত্যু দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর দিকনির্দেশনা ও রাজনৈতিক প্রজ্ঞা ভীষণভাবে অনুভূত হয়।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো,আবু তাহের ভারত ।

​আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত বলেন, “মরহুম তরিকুল ইসলাম ছিলেন বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ও আপসহীন নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সততা, বিচক্ষণতা এবং সাধারণ মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক তাঁকে গণমানুষের নেতার আসনে আসীন করেছিল। আজকের দিনে তাঁর আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

​সভাপতির বক্তব্যে নাসিমুল গনি বল্টু বলেন, “তরিকুল ইসলাম শুধু যশোরের নয়, সারা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। বেনাপোল ও ঝিকরগাছার উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শে বলীয়ান হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার শপথ নিচ্ছি।”

​আলোচনা সভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় উলামায়ে কেরাম ও দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গনমাধ্যমকর্মী মোঃ ফারুক হাসান৷

অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহবুবা হক এতিমখানার হাফেজ মোঃ হাবিবুর রহমান৷

​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে বেনাপোল পৌর বিএনপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, আঃ মাজেদ – সহ-সভাপতি, শার্শা থানা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ,মো রওশন আলী – সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি, মোঃ আনিসুল ইসলাম – যুগ্ন সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি, মোঃ মতিয়ার রহমান মতিন – সদস্য, কৃষক দল, যশোর জেলা,মোঃ মফিজুর রহমান – যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা স্বেচ্ছাসবক দল,মোঃ আব্দুল মুন্নাফ – প্রচার ও প্রকাশনা সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি,মোঃ মিলন হোসেন – শিক্ষা বিষয়ক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি,মোঃ ভূয়েল হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সদস্য, যশোর জেলা কৃষক দল,রাফিকুন ইসলাম, সহ-সভাপতি, স্বেচ্ছাসবক দল,বিল্লাল হোসেন – যুগ্ম আহ্বায়ক, শার্শা থানা ছাত্রদল,মো,ইসহাক সভাপতি ৬নংওয়ার্ড ভবার বেড় কমিশনার পদপ্রার্থী।সদস্য মোঃ শওকত মাস্টার,প্রমুখ।

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল।

আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬