সংবাদ শিরোনাম :
সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান
মোঃ চাঁন পাশা,জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৩৮০৭ বার পড়া হয়েছে
সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান
১০ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ হাবিবুল্লাহ সরকারকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






















