দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা।
- আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৩৭৯১ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের দুই পাশের সরকারি গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে । এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ।
দেবিদ্বার পৌরসভা থেকে গজারিয়া গ্রাম হয়ে ছেপারা গ্রাম পর্যন্ত সড়কের দুই পাশে লাগানো বিভিন্ন সেগুন, ঘামারী, ফলজ ও ঔষধী গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত ২৫ অক্টোবর রবিবার থেকে একটি চক্র সড়কের পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে গাছ কাটা হলেও বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এই গাছগুলো লাগানো হয়েছিল। এখন নির্বিচারে গাছ কেটে নেওয়ায় এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কাউসার আহমেদ বলেন রাস্তা প্রসস্ত করনের কাজ চলছে। এ গাছগুলো তারা নিজেরাই লাগিয়েছে তাই তাদের গাছ কেটে নিয়েগছে ।
এ বিষয়ে সংশ্লিষ্ট বন কর্মকর্তার মোবাশ্বের হোসেন মিতুল বলেন এ বিষয়ে আমার জানা নেই তবে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা অবিলম্বে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।























