সংবাদ শিরোনাম :
নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় গফরগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন আটক তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার অক্টোবর মাসের মূল্যায়নে কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনা থানার নুরুজ্জামান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ ইসমাইল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারির যৌথ স্বাক্ষরে জারি করা এক লিখিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডা. মোহাঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে নোটিশে দাবি করা হয়েছে। এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে তাকে সহ-সভাপতির পদসহ ন্যাশনাল ডক্টরস্ ফোরামের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে নোটিশে আরও বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তার লিখিত ব্যাখ্যা ও পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা।

ট্যাগস :

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ০৫:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬