সংবাদ শিরোনাম :
নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় গফরগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন আটক তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার অক্টোবর মাসের মূল্যায়নে কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনা থানার নুরুজ্জামান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি

নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৩৭৮৬ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর নবীনগর উপজেলার নবীপুর সাতগাঁও হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদ মিয়ার সভাপতিত্বে এবং নবীনগর উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবু কালাম আজাদ স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জাবেদুল ইসলাম জাবেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শাহ আলম, ওমর ফারুক, আবু নছর, গোলাম হোসেন মাস্টার, মহসিন মোল্লা, জীবন মেম্বার, ইসরাফিল, আবু কাউছার, মোতালিব মাখন, মহন মিয়া ও সাকিল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাবেদুল ইসলাম জাবেদ বলেন, নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রী মহল তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আমন্ত্রিত অতিথি আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নানকে নির্বাচিত করেছেন। তিনি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সমাবেশ শেষে নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আবু বক্করকে আহ্বায়ক এবং মনিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬