সংবাদ শিরোনাম :
নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় গফরগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন আটক তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার অক্টোবর মাসের মূল্যায়নে কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনা থানার নুরুজ্জামান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি

তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

তিতাস,কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মো. জামাল প্রধান সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তারা অনুষ্ঠানস্থলে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী এমদাদ হোসেন আখন্দ তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও কাঠের রোল দিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের একটি স্কুলের ভেতরে আশ্রয় নেন। পরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিতাসসহ আশপাশের উপজেলায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও নানা আলোচনা চলছে।
স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, জিয়ারকান্দি ইউনিয়নে এমদাদ হোসেন আখন্দকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে জামাল প্রধানকে দলীয় প্রার্থী করা হয়েছে। এ নিয়ে এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে অসন্তোষ ছিল। তবে মনোনয়ন বাণিজ্য বা অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিপুল অর্থ ব্যয়ের প্রতিযোগিতা চলছে। তবে এসব দাবিরও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ পুলিশ কাজ করছে।

তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ০২:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬