সংবাদ শিরোনাম :
বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা নবীনগরে মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ। ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় গফরগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন আটক তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল।

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৭৮১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলা করা হয়।
এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন জীবন শাহা ৫ হাজার টাকা, সঞ্জয় শাহা ৫ হাজার টাকা এবং সঞ্জয় কুমার ১ হাজার টাকা।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ছয়টি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন আবুল কালাম ৫ হাজার টাকা, ফারুক ১ হাজার টাকা, রাখাল শাহা ৫ হাজার টাকা, ফারুক ৩ হাজার টাকা, জমির হোসেন ৫ হাজার টাকা এবং জামাল হোসেন ৫ হাজার টাকা।

সব মিলিয়ে অভিযানে ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬