সংবাদ শিরোনাম :
নবীনগরে খেদমতে খালক ট্রাস্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩৭৭৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাওলানা আমির হোসেনকে আহ্বায়ক করে খেদমতে খালক ট্রাস্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
খেদমতে খালক ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মহান আল্লাহর অশেষ রহমতে এ কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ার স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।
কমিটির সদস্যরা হলেন— আব্দুল হালিম সরকার, মুহাম্মদ জালাল উদ্দীন, ডাক্তার হামিম, জসিম উদ্দিন, শফিকুল ইসলাম, শেখ মকবুল, শাহ পরাণ, মাহাবুব মোর্শেদ, আজহারুল ইসলাম, নাছির উদ্দিন, শেখ মফিজ, শেখ আলমগীর, মোহাম্মদ জামালে মোস্তফা, এনামুল হক পলাশ, এনামুল ইসলাম, আব্দুল মোমেন, সালাউদ্দিন মাস্টার ও আবদুল কাইয়ুম।





















