সংবাদ শিরোনাম :
নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার সড়ক দুর্ঘটনা রোধে প্রতিমন্ত্রীর হাতে ‘অনুপ্রাণন’ ম্যাগাজিন হস্তান্তর, সুপারিশ বাস্তবায়নের আহ্বান দিনাজপুরে টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ ​তিতাসে আবুল হোসেন মেমোরিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​তিতাসে আবুল হোসেন মেমোরিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড ১৬ বছরের বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রম ভবনের সামনে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’ আশুগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

সড়ক দুর্ঘটনা রোধে প্রতিমন্ত্রীর হাতে ‘অনুপ্রাণন’ ম্যাগাজিন হস্তান্তর, সুপারিশ বাস্তবায়নের আহ্বান

মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা
  • আপডেট সময় : ১০:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৩৭৭৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রকাশনা ‘অনুপ্রাণন’ রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির হাতে হস্তান্তর করা হয়েছে।

সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস (এসপিএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ গত সোমবার (১৬ নভেম্বর) এক সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রীর হাতে ম্যাগাজিনটি তুলে দেন। এ সময় সংগঠনটির পৃষ্ঠপোষক মো. মহসিন কবির উপস্থিত ছিলেন।

ম্যাগাজিনটি হস্তান্তরকালে ‘অনুপ্রাণন’-এ বিভিন্ন লেখকের তুলে ধরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক মতামত ও সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবসম্মত সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস (এসপিএ)। সংগঠনটি চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সড়ক দুর্ঘটনা রোধে প্রতিমন্ত্রীর হাতে ‘অনুপ্রাণন’ ম্যাগাজিন হস্তান্তর, সুপারিশ বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ১০:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬