সংবাদ শিরোনাম :
নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার
মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩৭৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ওমর ফারুককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পূর্বে ওমর ফারুকের নিজ গ্রাম আলমনগর থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে নবীনগর থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন গ্রেপ্তার হওয়া ওমর ফারুক এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, তিনি আরো বলেন নবীনগর থানার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আজকের মধ্যেই ওমর ফারুককে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হবে।





















