সংবাদ শিরোনাম :
দিনাজপুরে টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ ​তিতাসে আবুল হোসেন মেমোরিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​তিতাসে আবুল হোসেন মেমোরিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড ১৬ বছরের বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রম ভবনের সামনে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’ আশুগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, এপিসি-পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর দেবিদ্বার পৌরসভায় ভবন নির্মাণে অনুমোদন জটিলতা, অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে জনদুর্ভোগ

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯৩ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি দোকানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান।

এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং একটি দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের কাগজপত্রেও আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আপডেট সময় : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬