গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, এপিসি-পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর
- আপডেট সময় : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৭৯৮ বার পড়া হয়েছে
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ ১ হাজার ৩৫০ জন মোতায়েন করা হয়। পাশাপাশি এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন। পিকেট গাড়ি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পাশাপাশি জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।
ডিআইজি বলেন, পর্যাপ্তসংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন থাকায় জাতীয় মহাসড়ক এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।
তিনি আরও বলেন, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে মোতায়েন করা হয়। নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনের পরিস্থিতি ও হুমকি পর্যালোচনা করে পরিবর্তন করা হচ্ছে। সরকারি স্থাপনা, যানমাল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।






















