সংবাদ শিরোনাম :
আশুগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট সময় : ১২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৭৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতার জয়নাল আবেদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নসিমপুর এলাকার মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।






















