সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

তল্লাশিতে মিলল না, এক্সরেতে ধরা পড়ল শরীরে লুকানো সোনা

মনির হোসেন, বেনাপোল, শার্শা
  • আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল স্থলবন্দরে এক ভারতগামী যাত্রীর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় আল মামুন (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করা হয়েছে।

আটক আল মামুন ঢাকার ডেমরার মাতুয়াইল শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারতগামী সন্দেহভাজন যাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তবে তল্লাশিতে তার কাছ থেকে কোনো সোনা পাওয়া যায়নি এবং তিনি সোনা বহনের বিষয়টিও অস্বীকার করেন।

তার আচরণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে তাকে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্সরে পরীক্ষা করা হয়। এক্সরেতে তার রেকটামের ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
পরে জিজ্ঞাসাবাদে আল মামুন শরীরের অভ্যন্তরে সোনা বহনের কথা স্বীকার করেন। এরপর তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, উদ্ধার করা সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তল্লাশিতে মিলল না, এক্সরেতে ধরা পড়ল শরীরে লুকানো সোনা

আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬