সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

এক দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার পর তারা দীর্ঘদিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের এক দফা দাবি—চাকরিতে পুনর্বহাল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বরও বৃষ্টির মধ্যে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সেদিন তারা দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

চাকরিচ্যুত কর্মকর্তাদের ভাষ্য, চাকরি হারানোর কারণে তারা ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই দ্রুত তাদের চাকরিতে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।
কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার সীমিত করা হয়।

আন্দোলনকারীরা বলেন, তাদের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এক দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান

আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬