সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

বীরগঞ্জে আখক্ষেতে জুয়ার আসর, দুই জুয়ারির জরিমানা ও কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জে আখক্ষেতে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই চিহ্নিত জুয়ারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকির একটি আখক্ষেতে অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ। এসআই দিপু কুমার, শিবু ও দীননাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আব্দুল মতিন ও মনজুরুল ইসলামকে আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন এবং একই গ্রামের মৃত সেলিমের ছেলে মনজুরুল ইসলাম।

পরে আটক দুই জুয়ারিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আব্দুল মতিনকে ৬ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড এবং মনজুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত।

ট্যাগস :

বীরগঞ্জে আখক্ষেতে জুয়ার আসর, দুই জুয়ারির জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬