সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

বেনাপোল কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাস্টমস কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

সভায় ব্যবসায়ীরা বেনাপোল বন্দরের বিভিন্ন অনিয়ম ও সমস্যার বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানের পাশাপাশি শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তবে অনিয়মের সঙ্গে জড়িত নন—এমন ব্যবসায়ীদের নির্বিঘ্নে বৈধভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং জাতীয় রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। বন্দরের সীমাবদ্ধতা ও সমস্যাগুলো চিহ্নিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

তিনি বলেন, “আমি জাস্ট দেখার জন্য আসলাম। এখানে কতটুকু সীমাবদ্ধতা আছে। যারা ব্যবসায়ী আছেন বা কাস্টমস কর্মকর্তারা আছেন, দুই পক্ষের কথা শুনে আমরা চেষ্টা করব এটা সমাধানের জন্য।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের আল্টিমেটলি এখান থেকে যদি বেশি রেভিনিউ আসে তাহলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ। আমরা চেষ্টা করছি সব বন্দরের সক্ষমতা বাড়াতে।”
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থান পরিদর্শন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।

বেনাপোল কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬