সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের বাধা, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩৩ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে চারজন গুরুতরসহ প্রায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরে চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।
মিছিলটি সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় চারজন গুরুতরসহ প্রায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি, চাকরিচ্যুতদের পুনর্বহাল করে ন্যায়সংগত সমাধান করতে হবে।

ঘটনার পর সচিবালয় ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের বাধা, আহত ৩০

আপডেট সময় : ০৪:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬