সংবাদ শিরোনাম :
কলকাতায় হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক কুষ্টিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছাসেবকদের সম্মাননা ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাংবিরোধী প্রচারণা দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৫২৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে আলোচনার মধ্যেই এসব সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হলো। তবে দলীয় বিজ্ঞপ্তিতে রাড্ডার হামলার ঘটনার কোনো উল্লেখ নেই।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

একইভাবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ছয়জন বহিষ্কার

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া শ্রমিক দলের চার নেতাকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়।

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬