সংবাদ শিরোনাম :
বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাংবিরোধী প্রচারণা দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজারের থাবা, উজাড় হচ্ছে ফসলি মাঠ হিজড়া জনগোষ্ঠীর ভাতা বিষয়ক সামাজিক নিরীক্ষার প্রতিবেদন নিয়ে গণশুনানি বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জে বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে আয়োজিত খেলায় ডা. মো. রহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাকবুলুর রহমান মানিক, সহ-সভাপতি মো. বদিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মো. হান্নান সরকার এবং সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ঘিরে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পরিণত হয় প্রাণের মিলনমেলায়।
আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং স্থানীয় মানুষের জন্য নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত দর্শনার্থীরা।

বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬