সংবাদ শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর ভাতা বিষয়ক সামাজিক নিরীক্ষার প্রতিবেদন নিয়ে গণশুনানি বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫% বিলম্বজনিত পাওনা এখন আন্তর্জাতিক নজরে দেবিদ্বারে হাসপাতালে ভর্তি না দিয়ে ময়লার ভাগাড়ের পাশে আহত নারীকে ফেলে রাখার অভিযোগ বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, ধীরগতিতে নির্মাণকাজ যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে: প্রতিমন্ত্রী অমিত শার্শায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ, আহত ৬ বীরগঞ্জ-কাহারোলে ২৭৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা, মহাধুমধামে উৎসবের প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৯ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বেনাপোলের ঐতিহাসিক বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যায়। পরে মিছিলটি আবার বলফিল্ড ময়দানে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আয়োজকদের দাবি, কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুখসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও দেশের শান্তি-শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

আপডেট সময় : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬