সংবাদ শিরোনাম :
যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেন যশোরের দিকে যাওয়ার পথে কৃষ্ণবাটি এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


























