গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৪৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩২ বার পড়া হয়েছে
গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ
গ্রামীণফোনের ৫ শতাংশ পাওনা আদায়ে সংলাপের আহ্বান
৫ শতাংশ বিলম্বিত পাওনা আদায়ে সংলাপের আহ্বান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাবেক গ্রামীণফোন কর্মীদের
গ্রামীণফোনের সাবেক শ্রমিক-কর্মকর্তাদের ৫ শতাংশ বিলম্বিত আইনগত পাওনা দ্রুত পরিশোধের দাবিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নীরবতা ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। একই সঙ্গে দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত ও আইনসম্মত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক কর্মসূচি থেকে গ্রামীণফোন, গ্রামীণ টেলিকম, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সব দায়িত্বশীল পক্ষের প্রতি এ আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাবেক গ্রামীণফোন শ্রমিক-কর্মকর্তাদের ৫ শতাংশ বিলম্বিত পাওনা আদায়ের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে বারবার দাবি জানানো হলেও এখনো প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তাঁরা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির দাবি জানান।
গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের চলমান আন্দোলন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের ন্যায্য পাওনা আদায়ে কর্মসূচি চালিয়ে যাবেন।
কর্মসূচি থেকে তাঁরা বলেন, “নীরবতা নয়—সংলাপ চাই, প্রতিশ্রুতি নয়—কার্যকর উদ্যোগ চাই। আর সময়ক্ষেপণ নয়, ৫ শতাংশ বিলম্বিত আইনগত পাওনার দ্রুত ও আইনসম্মত নিষ্পত্তি চাই।”
গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েব সাবেক গ্রামীণফোন শ্রমিকদের পক্ষে এ দাবি জানান।
তিনি গ্রামীণফোন, গ্রামীণ টেলিকম, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষগুলোর প্রতি দ্রুত আলোচনায় বসে দীর্ঘদিনের পাওনা নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাবেক গ্রামীণফোন শ্রমিকদের দাবি, তাঁদের দীর্ঘদিনের আইনগত পাওনা দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তি করা হোক।



























