সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অপরাধ, অর্থনীতি ও ব্যানিজ্য, আইন ও আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া, কৃষি ও গ্রামবাংলা, খেলাধুলা, চাকুরী, জাতীয়, তথ্যপ্রযুক্তি, ধর্ম, প্রবাসী, বিনোদন, ভ্রমন পর্যটক, মতামত, রাজধানী, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সারাদেশ, স্বাস্থ্য
বাগআঁচড়া বাজারে বিজিবির অভিযানে ৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার, জব্দ দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টওয়াচ।
যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫১৫ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম।



























