সংবাদ শিরোনাম :
বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাংবিরোধী প্রচারণা দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজারের থাবা, উজাড় হচ্ছে ফসলি মাঠ হিজড়া জনগোষ্ঠীর ভাতা বিষয়ক সামাজিক নিরীক্ষার প্রতিবেদন নিয়ে গণশুনানি বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

শ্রীপুরে মুরগির ফার্মে অভিযান চালিয়ে মাদক সেবনরত তিনজনকে আটক; ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড

দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের দায়ে তিনজনকেই সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে আব্দুল হাই কায়সার উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর একই রাতে কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের ঘোষণা দেয়।

শ্রীপুরে মুরগির ফার্মে অভিযান চালিয়ে মাদক সেবনরত তিনজনকে আটক; ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড

দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬