সিটি ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ, যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৪ অক্টোবরের মধ্যে।
সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
- আপডেট সময় : ০৩:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন
সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করছে। আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
যেসব যোগ্যতা প্রয়োজন
প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, কমপ্লায়েন্স এবং ব্যাংকিং পণ্য ও পরিষেবা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনসহ সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য বিডিজবসের বিজ্ঞপ্তিটি দেখুন।



























