সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কলকাতায় হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক কুষ্টিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছাসেবকদের সম্মাননা ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা সিনিয়র ম্যানেজার পদে সিটি ব্যাংকে নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাংবিরোধী প্রচারণা দেবিদ্বারে মাদক সেবনে ৭ দিনের কারাদণ্ড, যুবদল নেতা বহিষ্কার গ্রামীণ টেলিকমের সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকদের বিক্ষোভ

বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার রাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২৫২৫ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজার সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দুর্গাপূজা উপলক্ষে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এমপি মনজুরুল ইসলাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন অতিথিরা। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মণ্ডপের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ট্যাগস :

বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম

আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬