সংবাদ শিরোনাম :
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে বলেন, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান।’ এ সময় তিনি দলের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য ও চেতনা ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দীন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম মতি, মো. তাসেম আলী ও মো. সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

আপডেট সময় : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬