দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ৩৭৮৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের স্বর্ণকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮), পিতা- শাহজাহান, গ্রাম- স্বর্ণকারপাড়া, ইউনিয়ন- বরকামতা, উপজেলা- দেবিদ্বারকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানায়, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন, দেবিদ্বারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























