সংবাদ শিরোনাম :
নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। দেবিদ্বারে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কেটে উজাড়, ব্যাবস্থা নেয়নি বন কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় গফরগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন আটক তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি শরীফ, সম্পাদক পুতুল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার অক্টোবর মাসের মূল্যায়নে কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনা থানার নুরুজ্জামান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯৫ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামসংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলোসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।​আটক মো. মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
​”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬