সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে থানায় মামলা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ নবীনগরে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা নবীনগরে মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ। ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৮০৬ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই দিন আগেও রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন

আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬