সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে থানায় মামলা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ নবীনগরে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা নবীনগরে মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ। ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

নবীনগরে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৩৭৮৬ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত নবীনগর মহিলা ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৯৫১ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল লতিফ। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের গুণাবলি বিকশিত করেন। ১৯৭০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএফএলের সহ-অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে সরাসরি অবদান রাখেন।

ব্যক্তিজীবনে অ্যাডভোকেট আব্দুল লতিফ ছিলেন সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, কর্মঠ ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন রাজনীতিক। সাধারণ মানুষের নেতা হিসেবে তাঁর দরজা ছিল সবার জন্য উন্মুক্ত। এ কারণেই তিনি নবীনগরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
নবীনগর পৌরসভা প্রতিষ্ঠা থেকে শুরু করে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে নারীশিক্ষার প্রসার এবং মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে তাঁর অবদান আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা।

মৃত্যুর ২৫ বছর পেরিয়ে গেলেও নবীনগরের শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে রয়েছে।

নবীনগরে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬