সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে থানায় মামলা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ নবীনগরে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত বিজয়নগরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে আগুন দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা নবীনগরে মন্দিরের তালা ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ। ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৩৭৭০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতের দেওবন্দে পড়াশোনা করেন তিনি। পরবর্তী সময়ে টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু হলেও অল্প সময়ের মধ্যেই কৃষক-শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন, জমিদারি প্রথার বিরুদ্ধে সংগ্রাম এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামের ভাসানচরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সূত্র ধরেই তাঁর নামের সঙ্গে ‘ভাসানী’ উপাধি যুক্ত হয়।

১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ১৯৫৭ সালে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে সোচ্চার ছিলেন এই জননেতা। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে অনশন এবং ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চ তাঁর আপসহীন নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ টাঙ্গাইলের সন্তোষে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাজার প্রাঙ্গণে চলমান সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলার আজ শেষ দিনে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটছে।

শোষণ, বৈষম্য, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা এই নেতার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী জীবন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬