সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে থানায় মামলা
কাজী শাকিল, দেবিদ্বার প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩৭৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একই এলাকার মৃত কাদিম আলীর ছেলে মো. সুলতান মিয়া (৪২) বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটি ৩৩নং বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এ সময় মো. সুলতান মিয়া শিশুটিকে বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশের নিজ মালিকানাধীন কলাবাগানের ভেতরে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।























