সংবাদ শিরোনাম :
নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকার সুতা জব্দ, আটক ভ্যানচালক সরকারি দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান, জরিমানা ৪ লাখ ২৬ হাজার টাকা তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা তিতাসে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’  জনতা ব্যাংকের আমিরাত শাখায় ৩০৪ কোটি টাকার ঋণ অবলোপন, মিলেছে অনিয়মের তথ্য ১৬ বছরের ৫% বকেয়া পাওনা নিষ্পত্তির দাবিতে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ বীরগঞ্জে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কলকাতায় হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’ 

মোঃ আবুল বাশার সরকার:মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২৫৪২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’

মাদকমুক্ত ও সুস্থ যুবসমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে নবীনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাহেদাগোপ ফুটবল একাদশ।
শনিবার বিকেল ৪টায় ঐতিহ্যবাহী শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক জর্জ।
শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির পক্ষে বক্তব্য রাখেন এস এম শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শ্রীকাইল কে.কে.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোমেন, মাদার লাভ এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শরীফ ভূঁইয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ নেওয়াজ মুন্সী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনহাম ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ চন্দ্র সরকার, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল খাঁন, শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সী, শ্রীকাইল সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ফজলুল হক বাবুল, আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম বাহাদুর, জসিম উদ্দিন সরকার, সুমন দেব, কবির হোসেন ও আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। পুরো টুর্নামেন্টের খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি মাহবুবুল হাসান সরকার কমল এবং সাধারণ সম্পাদক আবুল বাশার।
ফাইনাল ম্যাচে চমৎকার ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন রাসেল ও সানি।

খেলা শেষে বিজয়ী সাহেদাগোপ ফুটবল একাদশ ও রানার্সআপ নবীনগর ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগস :

সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’ 

আপডেট সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬