সংবাদ শিরোনাম :
নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকার সুতা জব্দ, আটক ভ্যানচালক সরকারি দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান, জরিমানা ৪ লাখ ২৬ হাজার টাকা তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা তিতাসে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’  জনতা ব্যাংকের আমিরাত শাখায় ৩০৪ কোটি টাকার ঋণ অবলোপন, মিলেছে অনিয়মের তথ্য ১৬ বছরের ৫% বকেয়া পাওনা নিষ্পত্তির দাবিতে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ বীরগঞ্জে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কলকাতায় হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা

হালিম সৈকত, কুমিল্লা
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২৫১৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা আসমানিয়া বাজার থেকে গণসংযোগ শুরু হয়ে পশ্চিম পাড় মোল্লা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোসলেম বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মানিক সরকার। পরে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল প্রধান, মোহাম্মদ নাসির, সৈয়দ মাহবুব, শফিকুল ইসলাম বেপারী, মাসুম মোল্লা মেম্বার, জসিম চৌধুরী, মোহাম্মদ জিসান, মোহাম্মদ নূর নবী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ডালিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের বেপারী, আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম সবুজ, হারুণ অর রশিদ ছোটন, সাবেক ছাত্রদল নেতা হেলাল মাহমুদ, ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন সরকারসহ অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বিএসসি বলেন, “আজকে অনেকেই চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ দিচ্ছেন। ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের পাঁচটি কেন্দ্রেই কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে আমরা বিজয়ী করেছি। অন্য ইউনিয়নে এমন নজির নেই।”

জহিরুল ইসলাম আরও দাবি করেন, অনেকে দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তার ভাষ্য, “মিথ্যা ও বানোয়াট কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমন মনোনয়ন কাউকে এখনো দেননি।”

এদিকে পথসভায় বক্তারা জহিরুল ইসলাম বিএসসিকে শিক্ষিত, মার্জিত ও ভদ্র ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দলের জন্য তিনি দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন।
বক্তারা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে জহিরুল ইসলাম বিএসসিকে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার দাবি জানান।

তারা বলেন, “১৭ বছর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত। আমরা জহিরুল ইসলাম ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬