সংবাদ শিরোনাম :
নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকার সুতা জব্দ, আটক ভ্যানচালক সরকারি দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান, জরিমানা ৪ লাখ ২৬ হাজার টাকা তিতাসে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের গণসংযোগ ও পথসভা তিতাসে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক সাহেদাগোপ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে শেষ হলো ‘ভূতাইল সেতুবন্ধন গোল্ডকাপ’  জনতা ব্যাংকের আমিরাত শাখায় ৩০৪ কোটি টাকার ঋণ অবলোপন, মিলেছে অনিয়মের তথ্য ১৬ বছরের ৫% বকেয়া পাওনা নিষ্পত্তির দাবিতে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ বীরগঞ্জে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কলকাতায় হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

তিতাসে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক

হালিম সৈকত, কুমিল্লা
  • আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২৫৩২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে ছেলের এলোপাতাড়ি কিলঘুষিতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মমিতুল ইসলাম রাজনকে (২৮) আটক করেছে পুলিশ।

তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত করম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজন তার বাবা নুরুল হকের মাথায় এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এতে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং রাজনকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল হকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হকের স্ত্রী রোসনআরা বেগমের বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি ১০ লাখ টাকায় বিক্রির বিষয়ে তার ভাইদের সঙ্গে আলোচনা চলছিল। এর মধ্যে তার ভাই শুক্কুর আলী ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়ার প্রস্তাব দেন। তবে পুরো ১০ লাখ টাকা না পাওয়া পর্যন্ত রোসনআরা বেগম সম্পত্তি রেজিস্ট্রি করতে রাজি হননি।
এ নিয়ে গত ২ অক্টোবর শুক্কুর আলী রোসনআরা বেগম, তার স্বামী নুরুল হক, ছেলে রাজন ও ছোট ছেলে মহিমানুলকে অভিযুক্ত করে তিতাস থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর রাজন তার মামার বাড়ি শাহাবৃদ্ধি গ্রামে যান এবং সেখানে রাত কাটান। পরদিন সকালে বাড়িতে ফিরে প্রথমে মাকে খুঁজতে থাকেন। মাকে না পেয়ে বাবার কাছে তার অবস্থান ও তাকে কেন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তা জানতে চান। এ সময় টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রাজন তার বাবাকে মারধর করলে নুরুল হক মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহতের ছোট ছেলে মহিমানুল অভিযোগ করেন, তার মামা শুক্কুর আলীর প্ররোচনায় রাজন তার বাবাকে মারধর করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, রাজনের মামাদের সঙ্গে তার মায়ের সম্পত্তি বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে থানায় অভিযোগও করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, রাজন সকালে বাড়িতে ফিরে মাকে না পেয়ে বাবার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

তিতাস থানার ওসি মমিরুল হক জানান, জমি বিক্রির টাকা নিয়ে রাজনের মামাদের সঙ্গে তার মায়ের বিরোধ চলছিল। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। পরে রাজন বাড়িতে ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বাবাকে এলোপাতাড়ি কিলঘুষি মারলে তিনি মাটিতে পড়ে মারা যান।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিতাসে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক

আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬