সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০৫:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ২৫৩৬ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৪ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং দলটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা এ দিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।





















