বাংলাদেশ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ডিআইজি
- আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি ও ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরইউর ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ডিএমপির ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডিতে, এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি এবং পিবিআইয়ের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে কয়েকজনকে ট্যুরিস্ট পুলিশ, খুলনা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন রেঞ্জ, প্রশিক্ষণকেন্দ্র, পুলিশ সদর দপ্তর ও সিআইডিতে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।





















