দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা
‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্যাম্পাস থেকে বের হওয়া র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ সময় বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দলুয়া স্কুলের শিক্ষক আব্দুল আহাদসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নওপাড়া স্কুল অ্যান্ড কলেজ, দলুয়া স্কুল অ্যান্ড কলেজ, ঝাড়বাড়ি, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমা খাতুনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার।





















