সংবাদ শিরোনাম :
বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জোরদার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার ও ইমদাদুল ইসলাম এমদাদসহ সকলের মুক্তির দাবিতে সমাবেশ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কুচক্রী মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ কামাল হোসেন ভুট্টোর দেবিদ্বারে নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ নবীনগরে খেদমতে খালক ট্রাস্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার

দেবিদ্বারে নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৩৭৮০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বারে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে হাজী মো. সেলিম সরকার (৫২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ দেবিদ্বার উপজেলা যুবলীগের সদস্য এবং পৌর এলাকার মরহুম আবদুল মতিন মেম্বারের ছেলে। পেশায় তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগের প্রমাণ পাওয়ায় হাজী মো. সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬